রাজকীয় প্রত্যাবর্তন, ইনজুরি থেকে ফেরার পর প্রথম গোল পেলেন নেইমার

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে চিরচেনা ছন্দে মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র। ইনজুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর সান্তোসের জার্সি গায়ে ২০২৬ সালের নিজের প্রথম গোলটি করলেন এই ফরোয়ার্ড।

ভাস্কো দা গামার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে তার এই দর্শনীয় গোলটি কেবল সান্তোসকেই লিড দেয়নি, বরং গ্যালারিতে উপস্থিত হাজারো ভক্তকে ভাসিয়েছে আনন্দের জোয়ারে।

ভিলা বেলমিরোতে ফেরার পর থেকে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে বেশ সতর্ক ছিল ক্লাবের মেডিকেল টিম। তবে মাঠে নামার পর ৩৪ বছর বয়সী এই তারকার খেলায় মরচে ধরার কোনো চিহ্নই দেখা যায়নি। ম্যাচের প্রথমার্ধেই অত্যন্ত ঠান্ডা মাথায় ক্লিনিক্যাল ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি। এই গোলটি ব্রাসিলেইরাও লিগের পয়েন্ট টেবিলে সান্তোসের অবস্থান শক্ত করার পাশাপাশি নেইমারের চোট কাটিয়ে পূর্ণ ফিটনেসে ফেরার বার্তাও দিয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top