রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় মেসুত ওজিল কিংবা প্রতিনিধি দলের কোনো সদস্য আহত হননি বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওজিল ও বিলাল এরদোয়ানের গতিরোধকহীন ভিআইপি প্রোটোকল ভেঙে একটি মোটরচালিত অটোরিকশা হঠাৎ বহরের সামনে চলে এলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন। আহত চালককে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে ভিআইপি প্রোটোকলের মাঝেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এর আগে মেসুত ওজিল ও তুরস্কের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের সা
